Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কংগ্রেস নেতা অধীরের বিক্ষোভ মিছিল

জৈদুল সেখ, বহরমপুর, এনবিটিভিঃ  কংগ্রেস প্রার্থীদের উপর অত্যাচারের প্রতিবাদে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ মিছিল অধীরের।

শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্য রওনা দেন অধীর বাবু। সেখানে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গেলে তাকে বাঁধাদেয় পুলিশ কর্মীরা। অধীর চৌধুরী তার কর্মীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বসে পড়েন। পরে জেলা পুলিশ সুপারের অনুমতি পেয়ে কংগ্রেস প্রার্থীদের নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন।

এদিন অধীর বাবু বলেন, তিনি জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন, যারা এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিসকে ব্যবস্থা নিতে হবে। পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। জেলা পুলিশ সুপার অধীর বাবুর অভিযোগ এবং প্রার্থীদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories