Saturday, September 5, 2026
28 C
Kolkata

“শিশুদের মনে সাম্প্রদিয়াক বিষ ছড়াচ্ছে আরএসএস,”কর্ণাটকে আরএসএস কার্যকলাপ বন্ধের দাবি প্রিয়াঙ্কা খাড়গের

কর্ণাটক সরকারের কাছে গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়ে রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে দাবি করেছেন, রাজ্যজুড়ে সরকারি জায়গা এবং পাবলিক স্থানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সব ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। চিঠিতে স্পষ্ট উল্লেখ হয়, আরএসএসের কার্যক্রম ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষ আদর্শের বিরুদ্ধে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাঠ এবং পার্কে শাখা চালিয়ে তারা শিশু ও যুবকদের মনে বিভেদের বীজ বপন করছে বলে অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে। আরএসএস-এর কুজকাবাজ প্রসঙ্গে খাড়গে বলেন, “এই ধরনের প্রদর্শনী পুলিশ অনুমতি ছাড়াই হচ্ছে এবং এতে শিশুদের মনে নেতিবাচক প্রভাব পড়ছে।” তিনি আরও বলেন, লাঠি হাতে করা এই কুচকাওয়াজ সমাজে ভয় এবং বিভাজনের পরিবেশ তৈরি করছে। প্রিয়াঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে অনুরোধ করেন, সরকারি স্কুল, সাহায্যপ্রাপ্ত স্কুল, পার্ক, মন্দির, প্রত্নতাত্ত্বিক স্থানসহ সব ধরনের সরকারি স্থানে আরএসএস-এর শাখা, বৈঠক বা সাংঘিক কার্যক্রম বন্ধ করা হোক। সংবাদমাধ্যমকে খাড়গে বলেন, “আমি আরএসএসের বিরুদ্ধে নয়, আমি রাজ্যের শিশু ও ভবিষ্যতের জন্য এই চিঠি লিখেছি। আরএসএসের দর্শন বিভেদমূলক ও ক্ষতিকর।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories