Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেঙ্গালুরু বিমানবন্দরে নামাজ পড়াকে কেন্দ্র করে কর্নাটক সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে মক্কাগামী কয়েকজন যাত্রী নামাজ আদায় করায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিমানবন্দরের টার্মিনাল-২–এর ভেতরে নামাজ পড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি সাম্প্রতিক বিষ ছড়াতে শুরু করেছে। বিজেপি নেতা বিজয় প্রসাদ ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন, “বিমানবন্দরের মতো উচ্চ-নিরাপত্তা এলাকায় নামাজ পড়ার অনুমতি কে দিল? মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে কি এ বিষয়ে অনুমোদন দিয়েছেন?” অন্যদিকে কংগ্রেসের দাবি, সরকার ধর্মীয় বা রাজনৈতিক কোনও অনুষ্ঠানকেই বিমানবন্দরে অনুমতি দেয় না।
সম্প্রতি রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আরএসএসের জনসম্মুখে অনুষ্ঠান নিষিদ্ধ করার অনুরোধ জানান। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্য, “দেশে অস্থিরতার আসল উৎস আরএসএস ও বিজেপি।”

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories