Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙলেন চোপড়ার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ

সরস্বতীর মূর্তি ভেঙে হাতেনাতে ধরা পড়ল চাপড়ার কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ, দেবাশীষ ঘোষ, মানিক ঘোষ এবং পিন্টু ঘোষ। আরও আশ্চর্যের বিষয় দেবাশীষ ঘোষ গাছা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। “একবার ভাবুন! সরকারি প্রাথমিক স্কুলের একজন শিক্ষকের মাথায় যদি এসব সাম্প্রদায়িক উস্কানিমুলক ভাবনা বাসা বাঁধে তাহলে সমাজটা কোথায় যাবে ” এমন মন্তব্য করেছেন সমাজকর্মী অপর্ণা চ্যাটার্জী । তিনি আরও বলেন বাংলায় ক্ষমতায় আসতে গেলে দাঙ্গা বাঁধানো ছাড়া পথ নেই ভেবেই বিজেপি তাদের দলের লোকেদের দিয়ে এসব সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্টের কাজে নেমেছে । এসবের পেছনে আরএসএস এর সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে পারে বলেও তিনি মনে করছেন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে ধর্মীয় জিগির তুলে দাঙ্গার পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এলাকাবাসীরা। ধরা পড়েছে বেলডাঙ্গা কাণ্ডে সায়ন হালদার নামে এক যুবক। অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বলেন “এভাবেই বাংলায় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে, এটা পরিস্কার। এটা বুঝতে না পারলে আপামর বাঙালিদেরই ভুগতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে হবে, সমস্তরকম বিভেদকামী শক্তিকে ঠেকাতে হবে।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories