Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

সংগঠনের অফিস ও নেতাদের বাড়িতে অবৈধ রেইডের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ পপুলার ফ্রন্টের

কলকাতাঃ গত ৩রা ডিসেম্বর এনফর্সমেন্ট ডাইরেকটোরেট হানা দিয়েছিল পপুলার ফ্রন্ট নামক একটি সংগঠনের বিভিন্ন অফিস ও সংগঠনের নেতাদের বাড়িতে। কোনরকম নোটিস ছাড়া এবং আচমকা অফিসে হানা দেওয়ায় ইডি-কে কেন্দ্রীয় সরকারের দালাল বলে ব্যানার ছাপিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করে পপুলার ফ্রন্ট।

১১ ডিসেম্বর কলকাতার পার্ক সামসুল হুদা রোডের উপরেও হয়ে গেল সেই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে পপুলার ফ্রন্ট এর কলকাতা জেলার দায়ীত্বশীল আইনজীবী সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন থেকে দেশবাসীর নজর ঘোরাতেই অবৈধভাবে দেশজুড়ে পপুলার ফ্রন্টের প্রায় ২৬ টি অফিস ও নেতাদের বাড়িতে হামলা করে। এই ফ্যাসিস্ট সরকার দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। পপুলার ফ্রন্ট সংবিধানকে তুলে ধরতে চায়, এবং সংবিধান রক্ষার জন্যই আন্দোলন করে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার চায় না প্রতিবাদ করুক।
এই সভায় আরোও বক্তব্য রাখেন এসডিপিআই এর কলকাতা জেলা কমিটির সভাপতি সরুর আলম, পপুলার ফ্রন্ট এর নেতা সিরাজুদ্দিন সহ প্রমুখ।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে যেখানে বিরোধী দল সরকারের কোন নীতি বা কর্মসূচির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে সেখানে সিবিআই, ইডি এন আই এর মত কেন্দ্রীয় সংস্থা গুলিকে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে সরকার ব্যবহার করার চেষ্টা করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতাদের বিরুদ্ধে এমন তৎপরতা কেন্দ্রীয় সরকারের সেই অপকৌশলের অংশ বলে মনে করছেন দলের নেতৃবৃন্দ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories