Friday, March 6, 2026
26.7 C
Kolkata

টুকলিতে সমান অধিকারের দাবিতে বিক্ষোভ: মাধ্যমিক পরীক্ষার্থীদের।তবে কি প্রাক্তন শিক্ষামন্ত্রীর শিক্ষা ব্যবস্থা চুরি থেকে অনুপ্রাণিত হল পড়ুয়ারা?

রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকায় এক স্কুলের পরীক্ষার্থীরা টুকলি সম্পর্কিত ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। পরীক্ষার পরে, একই স্কুল থেকে দুটি ভিন্ন পরীক্ষাকেন্দ্রে বসা শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে – এক কেন্দ্রে তাদের টুকলি করার সুযোগ প্রদান করা হচ্ছে, আর অপর কেন্দ্রে তা হচ্ছে না। এই অসঙ্গতি নিয়ে শিক্ষার্থীরা স্কুলের সামনে প্রতিবাদ করেছে।

বিস্তারিত তথ্য অনুযায়ী, বেসরকারি O2 পাবলিক স্কুলের ১০১ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী আহিরণ বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবং ২১ জন শিক্ষার্থী ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে বসে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টুকলি করার সুযোগ দেওয়া হয়নি, অথচ কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছে। এক বিক্ষোভরত শিক্ষার্থী বলেছিলেন, “আমরা একই স্কুলের ছাত্র, কিন্তু এক কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে, আর অন্য কেন্দ্রে হচ্ছে না। আমরা কোনো সুবিধাই পাচ্ছি না।”

অন্যদিকে, যখন বিক্ষোভরত শিক্ষার্থীরা এই বিষয়টি সমাধানের উদ্দেশ্যে স্কুলের এক শিক্ষকের সঙ্গে আলোচনা করতে গিয়ে কথা বলার চেষ্টা করল, তখন স্কুল কর্তৃপক্ষ বাইরে থেকে লোক পাঠিয়ে তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় চার জন পরীক্ষার্থী আহত হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরবর্তীকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মন্তব্য দেয়নি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories