Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

উত্তর প্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে সন্ধ্যায় বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে কলকাতা মেট্রো চ্যানেলের সামনে প্রতিবাদ সভা

এনবিটিভি ডেস্ক: উত্তরপ্রদেশে আন্দোলনকারী কৃষকদের ওপর লখিমপুর খেরিতে এক কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র গাড়ি চাপিয়ে দিলে কয়েকজন আন্দোলনকারী কৃষক নিহত হয়। এই নির্লজ্জ ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে একটি মোমবাতি মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন গণ সংগঠনের প্রতিনিধি এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট গণ উপস্থিত ছিলেন। জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীর মাওলানা আব্দুর রফিক সাহেব, সংবিধান বাঁচাও বাংলা বাঁচাও মঞ্চের ছোটন দাস, হকার সংগ্রাম সমিতির মুরাদ হোসেন, বন্দিমুক্তি কমিটির ভানু সরকার, কলকাতা খিলাফত কমিটির নাসির আহমেদ, ডা: মশিহুর রহমান, এস. আই. ও অফ ইন্ডিয়ার আব্দুল ওয়াকিল, অনন্য সাংস্কৃতিক অঙ্গনের এস. নওয়াজ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক, জামাআতে ইসলামী হিন্দের শাদাব মাসুম, সুজাউদ্দিন আহমেদ, সাবির আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এইদিনের মোমবাতি মিছিল ও বিক্ষোভ অবস্থানে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত কৃষকদের যথাপোযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সরকারি মদদ ও ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের হত্যাকান্ড ভারতের ইতিহাসে লজ্জাজনক বলে উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন। আসাম, উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে বিজেপি সরকার ও তার আশ্রিত ব্যক্তিদের দ্বারা সংগঠিত সন্ত্রাসী সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন দেশবাসী ও রাজ্যবাসীকে সম্মিলিত ভাবে লড়াই করার জন্য এই বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানান জামাআতে ইসলামী হিন্দের মাওলানা আব্দুর রফিক সাহেব।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories