Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিজেপির প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব পুদুচেরিতে, ফল ঘোষণার ৫০ দিন পরও তৈরি হল না সরকার

নিউজ ডেস্ক : পুদুচেরীতে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের সঙ্গে। এই চার রাজ্যে ফল ঘোষণার পর সরকার কার্যভার গ্রহণ করেছে বেশ কয়েক সপ্তাহ আগে। কিন্তু পুদূচেরিতে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব এর কারণে এখনও মন্ত্রিসভা গঠন করতে পারেনি বিজেপি এবং অল ইন্ডিয়া এনআর কংগ্রেস জোট।

 

জোটের মধ্যে অভাব ঐক্যমত্যের। তাছাড়াও সমস্যা অন্য দল থেকে ভাঙিয়ে আনা নেতাদের নিয়ে। গেরুয়া শিবির নিজের মন্ত্রীদের নিয়েই সমস্যায় পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠন তো দূর, কোনও বিষয়ে ঐক্যমতেও আসতে পারছে না তারা।

 

কামারাজ নগর থেকে আসা বিধায়ককে মন্ত্রিসভায় রাখার দাবিতে দলের পতাকা ও পোস্টার পুড়িয়েছিলেন বিজেপি বিধায়ক এ জন কুমার। এরপর ১৯ জুন তাঁকে দলীয় প্রধান কার্যালয়ে বন্ধ করে রাখা হয়েছে বলে খবর। উল্লেখ্য, চলতি বছরেই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন এ জন কুমার। গত ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর এআইএনআরসি-র নেতা এন রঙ্গস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৭ মে। তবে এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে না পারলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় বা মুখ্যমন্ত্রী। প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মুখে তিনি বিষয়টিতে ধীরে চলো নীতি গ্রহণ করেছেন। গোষ্ঠীদ্বন্দ্ব শীঘ্রই শেষ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

 

পুদুচেরির এক সাংবাদিক জানিয়েছেন, মুখে বললেও এক সপ্তাহের মধ্যে রাজ্যে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে তিনি নিজের পরিকল্পনা নিয়ে বিজেপিকে মানিয়ে নিতে পারবেন বলে অতটাও আত্মবিশ্বাসী নন রঙ্গস্বামী। এদিকে, মন্ত্রী হিসেবে দলের সদস্যদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা বিজেপির পরিকল্পনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নীতি কতটা কার্যকর হবে তা কেবল সময়ই বলতে পারবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories