Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

টানা দুইবার সোনা জয়ী ফুটবল দলকে পুরস্কারের বদলে শাস্তি দিচ্ছে ব্রাজিলের অলিম্পিক কমিটি!

নিউজ ডেস্ক : স্পেনকে হারিয়ে টানা দুবার রেকর্ড গড়ে অলিম্পিকে সোনা জিতেছে ব্রাজিল ফুটবল দল। তা সত্ত্বেও দেশের অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়তে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।

পুরস্কার গ্রহণের সময়ে ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরতে অস্বীকার করেছিলেন ফুটবলাররা। তারপরেই রীতিমত প্রেস বিজ্ঞপ্তি জারি করে ব্রাজিলের অলিম্পিক কমিটি ফুটবলারদের তীব্র নিন্দা করার পাশাপাশি দেশের ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে।সেখানে বলা হয়েছে, “অলিম্পিকে ব্রাজিল দলের স্পনসর সহ অন্যান্য ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখতে ব্রাজিল অলিম্পিক কমিটি কী ব্যবস্থা নেবে, তা প্রকাশ করা হবে।”

স্পেনকে ফাইনালে হারিয়ে পুরস্কার নিতে যাওয়ার পরে ব্রাজিল ফুটবলারদের জানানো হয়েছিল, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে। যে ইউনিফর্মের মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা সেই কথায় কর্ণপাত না করেই নাইকের জার্সিতে হাজির হন।ব্রাজিল ফুটবলারদের পাল্টা বক্তব্য, দেশের ফুটবল সংস্থার কথা অনুযায়ীই তাঁরা সমস্ত কিছু করেছে।

এমন ঘটনায় অবশ্য বেশ চাপে পড়েছে ব্রাজিল অলিম্পিক কমিটি। পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার তরফে তাঁদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাঁদের।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories