Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুনের ইন্দ্রায়ণী নদীতে ভেঙে পড়ল জরাজীর্ণ সেতু, নিখোঁজ ১০-১৫ জন পর্যটক!

পুনে, ১৫ জুন (২০২৫): মহারাষ্ট্রের পুনের এক ভয়াবহ সেতু ভাঙন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত দু’জনের। আরও ১০ থেকে ১৫ জন পর্যটকের নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামে ইন্দ্রায়ণী নদীর উপর দাঁড়িয়ে থাকা তিন দশকের পুরনো লোহার সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ।

ঘটনার সময় সেতুর উপর প্রায় ১৫০ পর্যটক ছিলেন। তাঁরা বর্ষার খরস্রোতা নদীর দৃশ্য উপভোগ করতে ও পিকনিক করতে ঐ এলাকায় এসেছিলেন । সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই অনেকে নদীর গর্জনতা স্রোতে ভেসে যান। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মাত্র ৫-৬ জনকে উদ্ধার করা গেছে। আরও ১০-১৫ জনের কোনো খোঁজ মেলেনি। তাঁদের বেশির ভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়া সেতুর নিচে আটকা পড়া দু’জন মহিলাকে উদ্ধারের চেষ্টাও চলছে ।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির রক্ষণাবেক্ষণে ছিল চরম অবহেলা। গত চার-পাঁচ বছর ধরে এর কোনো সংস্কার না হওয়ায় কাঠামো দুর্বল হয়ে পড়েছিল । গত দু’দিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর ও স্রোতের বেগ বেড়ে যাওয়ায় ভেঙে পড়ে এই জরাজীর্ণ সেতুটি। উদ্ধারকার্যে নামা দমকল ও এনডিআরএফের কর্মীরা অন্ধকার ও খারাপ আবহাওয়ার কারণে বাধার সম্মুখীন হচ্ছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় “যুদ্ধকালীন তৎপরতা”র মাধ্যমে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories