Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পুণেতে পিএইচডি’র সুযোগ পেলেন মালদার ওয়াসিম আকরাম, তার সাফল্যে গর্বিত গ্রামবাসী

মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক প্রান্তিক গ্রাম সোনাকুল থেকে উঠে এসে নজির গড়লেন ওয়াসিম আকরাম। তিনি এবার মহারাষ্ট্রের পুণে শহরের সিম্বিওসিস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন এ আইন বিষয়ে পিএইচডি করার সুযোগ পেলেন।
ওয়াসিম বর্তমানে সুপ্রিম কোর্ট ও দিল্লি হাই কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন এবং সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সদস্য। তার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, বিশেষ করে বাবা আমিনুদ্দিন ফাইজি, যিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় পরিচিত।

জানা গিয়েছে, ওয়াসিমের শিক্ষা জীবন শুরু হয় সোনাকুল কে.এল.এম হাই মাদ্রাসা থেকে। পরে মিতনা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে মালদা কলেজে স্নাতক সম্পূর্ণ করেন। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক এবং আইআইএলএম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এখন তার গবেষণার বিষয় “টেলিমেডিসিন: ডিজিটাল স্বাস্থ্যসেবার যুগে আইনগত কাঠামো” এবং এই বিষয়টি বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধা, অনুন্নত পরিকাঠামোর মাঝেও ওয়াসিমের অধ্যবসায় ও মানসিক জেদ তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার এই সাফল্য আজ মালদার প্রান্তিক গ্রামের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories