Friday, March 6, 2026
33.5 C
Kolkata

পাঞ্জাবে ৬ জন বাঙালি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে লকআপে বৈদ্যুতিক শক দিয়ে হেনস্থা!

পাঞ্জাবের লুধিয়ানায় ছয় জন বাঙালি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে হেনস্থা করার অভিযোগ সামনে এসেছে পাঞ্জাব পুলিশের বিরূদ্ধে। মালদার চাঁচল-১ ব্লকের বেলপুকুর গ্রামের ছয় যুবক—জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম সম্প্রতি কাজের খোঁজে পাঞ্জাবে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তারা একটি মাংসের দোকানে মুরগি কাটার কাজ করতেন। কিন্তু পাঞ্জাবে স্থানীয়দের অভিযোগ, তারা অন্য পশু হত্যা করতেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে এবং শারীরিকভাবে অত্যাচার করে বলে পরিবার দাবি করেছে।

এই ছয় জন শ্রমিক বর্তমানে লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে পশু হত্যার তিনটি ধারায় মামলা দায়ের হয়েছে। বুধবার বেলপুকুর গ্রামে যান পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সদস্য রফিকুল হোসেন। তিনি জানান, বিষয়টি রাজ্য স্তরে জানানো হয়েছে এবং শ্রমিকদের মুক্ত করার চেষ্টা চলছে। বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ সামিরুল ইসলাম জানান, “পাঞ্জাবে সাধারণত এমন হয় না। খোঁজ নিচ্ছি, যা আইনি সাহায্য দরকার, তা করব।”

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories