Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুরীর রথযাত্রায় কমপক্ষে নিহত ৩, আহত ৫০!বিজেপি সরকারের কাছে মানুষের জীবন মূল্যের চেয়ে ধর্মচরণ কি অনেক বেশি প্রাধান্য পায়?

ডবল ইঞ্জিন সরকারের ডবল বিপত্তি। চাকরিহীন, শিক্ষাহীন, খাদ্যহীন, ভারতে আছে কেবলই ধর্মের বাড়বাড়ন্ত। ধর্মের প্রতি অন্ধভক্তি এবং রাজনৈতিক নেতা-মন্ত্রীরা, মূলত ভারতীয় জনতা পার্টির নেতারা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করে চলেছেন। এই রাজনৈতিক যাঁতাকলে প্রতিনিয়ত পিষছে আমজনতা।

রথযাত্রা হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং বড় উৎসব। উড়িষ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যুগ যুগ ধরে পালিত হচ্ছে রথ উৎসব। এই উৎসবে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের ভিড় কার্যত চোখে পড়ার মতো হয়। তবে এই বছর রথ উৎসবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা যাচ্ছে, অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আহত হয়েছেন ৫০ জন দর্শনার্থী।

২০১৪ এর পর থেকে ভারতে যেকোনো হিন্দু ধর্মপ্রাণ মানুষদের বড় জমায়েত বা বড় তীর্থক্ষেত্রে তীর্থ ক্ষেত্রে নিজেদের দলকে প্রচার করতে মরিয়া হয়ে থাকে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার সাংগঠনিক পরিকাঠামের অভাবে এবং প্রশাসনিক গাফিলতির কারণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। শুধু রথযাত্রা নয় এর আগেও গঙ্গাসাগর মেলায় প্রয়াগরাজ ও সংলগ্ন এলাকায় গুলিতে, রাজ্যের প্রশাসনের গাফিলতিতে প্রাণ হারিয়েছে বহু সাধারণ মানুষ। বর্তমান বিজেপি শাসিত ভারতবর্ষে একটি প্রশ্ন থেকেই যায়, বিজেপি সরকারের কাছে মানুষের জীবন মূল্যের চেয়ে ধর্মচরণ কি অনেক বেশি প্রাধান্য পায়?

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories