Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজস্থানে বাইক না সরানোয় মুসলিম যুবককে রাস্তায় বেধড়ক মার পুলিশের!

কোটা শহরের কাইথুননিপোল এলাকায় এক মুসলিম যুবকের উপর পুলিশি নির্যাতনের খবর সামনে আসতে ছড়ায় চাঞ্চল্য। জানা গিয়েছে ২৯ মে , রিজওয়ান নামের এক দোকানদার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইক সরানো নিয়ে পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। পুলিশ কর্মকর্তা পুষ্পেন্দ্র বংশিওয়াল রিজওয়ানকে বাইকটি সরাতে বলেন। কিন্তু বাইকটি রিজওয়ানের না হওয়ায় তিনি সরাতে পারেননি। তিনি শুধু সাহায্য করতে চেয়েছিলেন।

এতেই ক্ষিপ্ত হয়ে ওই এসএইচও রিজওয়ানকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারে। পরে অন্য পুলিশ সদস্যরাও এসে তাকে বেধড়ক মারধর করে।
রিজওয়ান জানান, কিছুদিন আগে তার কানে অস্ত্রোপচার হয়েছে। তবুও পুলিশ তার প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। রিজওয়ান পেশায় একজন পোশাক কারিগর এবং ওই এলাকাতেই তার দোকান রয়েছে।

স্থানীয়রা মতে, এভাবে প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে মারধর করা পুলিশি ক্ষমতার অপব্যবহার এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও দাবি করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories