Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ভোট চুরিই বিজেপির রাজনীতির মূল অস্ত্র, কড়া ভাষায় অভিযোগ রাহুল গান্ধীর

নয়াদিল্লির রামলীলা ময়দানে রবিবার কংগ্রেসের ডাকে আয়োজিত বিশাল সমাবেশ থেকে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন রাহুল গান্ধি। ‘ভোট চোর, গদি ছাড়ো’ শীর্ষক এই কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ভোট নিয়ে কারচুপি করা বিজেপির রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, কংগ্রেস সত্য ও ন্যায়বিচারের পথে দাঁড়িয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরাবে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কমিশনের শীর্ষ কর্তারা কার্যত শাসক দলের স্বার্থ রক্ষা করছেন। তার অভিযোগ, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার বদলে কমিশন বিজেপির পাশে দাঁড়িয়েছে। রাহুলের বক্তব্যে বারবার উঠে আসে সত্য ও মিথ্যার লড়াইয়ের প্রসঙ্গ। তিনি বলেন, এই লড়াইয়ে সময় লাগলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।

কংগ্রেস নেতা আরও দাবি করেন, কথিত ভোট কারচুপির প্রতিবাদে দেশজুড়ে সাধারণ মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যা শীঘ্রই রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। তার মতে, ভোটের ওপর আঘাত মানে সংবিধানের মূল ভাবনাকে দুর্বল করা। ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতিকে ক্ষতিগ্রস্ত করা হলে গণতন্ত্র বিপদের মুখে পড়বে বলেও তিনি সতর্ক করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি-সহ একাধিক প্রবীণ নেতারা। বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতিতে রামলীলা ময়দান ভরে ওঠে। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধি আবারও অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে বিজেপি নানা অনৈতিক পথ অবলম্বন করছে এবং এই প্রবণতার বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, দেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রশ্ন উঠছে। তার দাবি, নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের মানুষকে জবাব দিতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হলে সাধারণ মানুষকেই রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে, মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, যারা ভোটের অধিকার খর্ব করে তারা দেশ ও সংবিধানের শত্রু। গণতন্ত্র বাঁচাতে হলে এই শক্তিকে ক্ষমতা থেকে সরানো জরুরি বলেই কংগ্রেস নেতৃত্বের বার্তা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories