Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘আলন্দ’-এ ৫,৯৯৪ জন মুসলিম ও দলিত ভোটারের নাম মুছে ফেলার চক্রান্ত ফাঁস করলেন রাহুল গান্ধী

কর্ণাটকের পিছিয়ে পড়া এলাকা আলন্দে কংগ্রেস বিধায়ক ও বর্ষীয়ান রাজনীতিক বি. আর. পাটিল একটি বড় ভোট কেলেঙ্কারি রোধ করতে সক্ষম হন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে আলন্দ কেন্দ্রের ভোটার তালিকা থেকে প্রায় ৫,৯৯৪ জন ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল।

এই ঘটনার সূত্রপাত এক সচেতন বুথ লেভেল অফিসার (BLO) থেকে হয় বলে জানা যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে জমা পড়া ভোটার নাম কাটার আবেদনের যাচাই করতে গিয়ে, তিনি দেখতে পান তার এক আত্মীয়ের নাম মুছে ফেলার আবেদন হয়েছে। অথচ সেই আত্মীয় জীবিত এবং ওই এলাকাতেই থাকেন। আত্মীয়কে জিজ্ঞেস করলে, তিনি জানান এ ধরনের কোনো আবেদন তিনি করেননি।

এই খবর পৌঁছে যায় বি. আর. পাটিলের ছেলের কাছে। এরপর পাটিল ও কংগ্রেস কর্মীরা আলন্দের ২৫৪টি বুথে খোঁজখবর চালান। দেখা যায়, প্রায় প্রতিটি বুথেই ২০-৩০টি করে এমন ভুয়া আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে ৬,৬৭০ জন ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল।দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, “৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই কংগ্রেসের শক্তিশালী বুথ।” তিনি এটিকে পরিকল্পিত ভোট চুরি বলেও অভিহিত করেন। বি. আর. পাটিল জানান, “যাঁদের নাম কাটার চেষ্টা হয়েছে, তাঁদের বেশিরভাগই সংখ্যালঘু, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। এরা প্রত্যেকেই কংগ্রেসের ভোটের।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories