Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের কয়েক মাস পর অবশেষে ইস্তফা দিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়

সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের অভিযোগ ওঠার প্রায় তিন মাস পরে, সেই কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন। তিনি কলেজের গভর্নিং বডির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে জানাচ্ছে, তিনি এখনও অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে কলেজে পড়াবেন।

গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী সেমেস্টারের পরীক্ষার ফর্ম জমা দিতে কলেজে এলে, তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, বাকি দুইজন জাইব আহমেদ ও প্রমিত মুখার্জি কলেজের ছাত্র ছিল। যাদের পরে কলেজ থেকে বহিস্কার করে দেওয়া হয়েছে। এছাড়াও কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী পিনাকী ব্যানার্জিকে এই অপরাধে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় এই ঘটনাকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ ছিল, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি, শুধু তাই নয় কলেজের তরফ থেকে তাকে চাকরি দেওয়া হয়েছিল। অনেকেই প্রশ্ন তোলেন, কলেজের দায়িত্বে থাকা নয়না চট্টোপাধ্যায় কেন মনোজিৎ মিশ্রের মত মানুষদের কড়া হাতে দমন না করে আস্কারা দিলেন? পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে চায় ঘটনার পর তিনি অভিযুক্ত মনোজিৎ- এর সঙ্গে ফোনে কথা বলেছিলেন কিনা? পুলিশের জিজ্ঞাসাবাদের কোন সদুত্তর দিতে পারেনি নয়না চট্টোপাধ্যায়। পরবর্তীতে চাপ ও সমালোচনার মধ্যেই তিনি উপ-অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories