Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারের বেগুসরায়ে রাহুল গান্ধীর চমক, নেমে পড়লেন জলে মাছ ধরতে

বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে বেগুসরায় গিয়ে রবিবার চমকে দিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। নির্বাচনী সভায় যোগ দেওয়ার আগে তিনি স্থানীয় মৎস্যজীবীদের কাজ, কাছ থেকে দেখতে একটি নৌকায় ওঠেন। কিছুক্ষণ পর আচমকাই টি-শার্ট ও প্যান্ট পরেই তিনি নৌকা থেকে জলে লাফ দেন এবং জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। তাঁর সঙ্গে জলে নামেন নিরাপত্তারক্ষীরাও। স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে মাছ ধরার কৌশল শিখতে দেখা যায় তাঁকে। রাহুল জানান, সাধারণ মানুষের পরিশ্রম ও জীবিকার কষ্ট বুঝতেই তিনি এই অভিজ্ঞতা নিতে চেয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভিআইপি প্রধান ও মহাগঠবন্ধনের প্রার্থী মুকেশ সাহানি, কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ অন্য নেতারা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। রাহুলের এই ভিন্ন রূপ দেখে অনেকে অবাক হলেও, অনেকেই তাঁর সাধারণ ভাবমূর্তির প্রশংসা করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories