Monday, March 16, 2026
24 C
Kolkata

রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুরেন্দ্রন ২৪২ মামলার আসামি

লোকসভা নির্বাচনে কেরালা রাজ্যের ওয়েনাড আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিপক্ষে প্রার্থী হচ্ছেন কেরালার রাজ্য বিজেপির প্রধান কে সুরেন্দ্রন।

তার বিরুদ্ধে ২৪২টি মামলা রয়েছে। বিজেপির এরনাকুলাম আসনের প্রার্থী কে এস রাধাকৃষ্ণানের বিরুদ্ধেও ২১১টির মতো মামলা আছে।

বিধি মোতাবেক তিন পৃষ্ঠার বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

কেরালায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরিয়ান জানান, এসব মামলার অধিকাংশই
২০১৮ সালে হওয়া শবরীমালা বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত। মামলাগুলো আদালতে বিচারাধীন।
প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত প্রকাশ করাটা বাধ্যতামূলক হওয়ায় সেগুলো প্রকাশ করা হয়েছে।

বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এক্সে দেওয়া এক পোস্টে সুরেন্দ্রন, রাধাকৃষ্ণান, দলের আলাপুজা আসনের প্রার্থী শোভা সুরেন্দ্রন এবং ভাটাকারা আসনের প্রার্থী প্রফুল কৃষ্ণের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন।

কেরালার বিজেপি প্রধান সুরেন্দ্রনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর ব্যাখ্যা দিয়ে কুরিয়ান বলেন, ২৪২টি মামলার মধ্যে ২৩৭টি হয়েছে শবরীমালা বিক্ষোভকে কেন্দ্র করে। আর বাকি ৫টি মামলা কেরালায় বিভিন্ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল। ৫ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল।

Hot this week

নার্সিং কোর্সের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলতেই গ্রেপ্তার কাশ্মীরি পড়ুয়া, জেলে হেনস্তার অভিযোগে বিতর্ক

রাজস্থানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া কাশ্মীরের একদল পড়ুয়ার...

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ৪ মে গণনা: ঘোষণা রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে।...

দিল্লি দাঙ্গা মামলায় কপিল মিশ্রর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করার নির্দেশ দিল না আদালত

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে অভিযোগের ভিত্তিতে মন্ত্রী কপিল শর্মার...

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক তরজা, গিরিশ পার্কে উত্তেজনা—আহত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে উত্তেজনা...

Topics

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলা, তদন্তে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় নতুন...

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

Related Articles

Popular Categories