Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজাবাজার কলেজে সন্ধ্যার পর ইউনিয়ন রুমে বসত মদের আসর! তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে উঠল অভিযোগ

রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফের বিতর্ক। এবার রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে মদের আসরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা হলেই তিনি ইউনিয়ন রুম দখল করে উদ্দাম পার্টি চলতো। সেখানে উপস্থিত থাকত তারই অনুগামীদের একাংশ।

অভিযোগ, ওই রুমে নিয়মিত বসত মদের আসর, এবং গভীর রাত পর্যন্ত চলতো পার্টি। অনেক ছাত্র এর আগেও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন। এমনকি গৌরবের বিরুদ্ধে আগেও এক অধ্যাপককে মারধরের অভিযোগ উঠেছিল, যার জন্য তাকে কলেজ থেকে দু’বছরের জন্য বহিষ্কারও করা হয়। পরে পিএইচডি-তে ভর্তি হয়ে আবার কলেজে ফিরে আসে গৌরব। একাধিক সরকারি কলেজে এরকম ঘটনা সামনে আসায় রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন নানান মহলে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories