Friday, July 17, 2026
32.5 C
Kolkata

রাজস্থানের মন্দিরে চুরি! দেবীর নাকছাবির হিরের জায়গায় কাচের পাথর

রাজস্থানের ভরতপুরের জনপ্রিয় বিহারীজি মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, দেবীর নাকছাবিতে বসানো মূল্যবান হিরের বদলে এখন রয়েছে কাচের মতো দেখতে একটি পাথর।

ভরতপুরের রঞ্জিত নগরের বাসিন্দা প্রবীণ বনশলের দাবি, ২০২৪ সালে তাঁর মা মীরা বনশল ভক্তিভরে মন্দিরে প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের একটি হিরে দান করেছিলেন। সেই হিরেটিই দেবীর নাকছাবিতে বসানো হয়েছিল।

সম্প্রতি পরিবারটি আবার মন্দিরে গিয়ে দেখে, নাকছাবিতে আগের হিরেটি নেই। তার জায়গায় রয়েছে দেখতে প্রায় একই রকম একটি পাথর, যা তাঁদের সন্দেহ, কাচের।

এরপর পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী, দেবস্থান দফতর এবং স্থানীয় বিধায়কের কাছে লিখিত অভিযোগ করেছেন বনশল পরিবার।

অন্যদিকে, দেবস্থান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নাকছাবিতে যে পাথরটি রয়েছে, সেটি সত্যিই হিরে নাকি কাচ—তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্টের পরই পুরো ঘটনার সত্যতা স্পষ্ট হবে।

Hot this week

ফ্ল্যাট দখলের অভিযোগে বিপাকে বিজেপি নেতা, পুলিশের হেফাজতে

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিতে গিয়ে ফের আলোচনায়...

‘ক্যারিবিয়ান দ্বীপে পাচার হয়েছে তৃণমূলের কালো টাকা’—বিস্ফোরক দাবি প্রসূনের

তৃণমূলের দলীয় তহবিল নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন...

SIR-এর নাম বাদ গেলেও রেশন বন্ধ করা যাবে না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন...

Topics

‘ছবি তৈরির সময় সোনমকে চিনতামই না’!’ ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন থেকে তৈরি নয়, জানালেন আমির খান

শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন দাবিতে লাদাখের সমাজকর্মী ও উদ্ভাবক...

Related Articles

Popular Categories