Friday, March 6, 2026
21.9 C
Kolkata

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আমির (২৮)। তিনি হরিয়ানা রাজ্যের নুহ জেলার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আমির পেশায় গাড়ি চালাতেন। তার সংসারে স্ত্রী ও দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের দাবি, ঘটনার দিন আমির কোনও বেআইনি কাজে জড়িত ছিলেন না। তিনি এক বন্ধুর সঙ্গে ভিওয়াড়ির কাছে একটি জায়গায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে একটি গাড়ি নেওয়ার কথা ছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান ওই রাস্তা দিয়ে যায়। অভিযোগ, কিছু লোক আমির ও তার বন্ধুকে গরু পাচারের সঙ্গে যুক্ত সন্দেহ করে। এরপরই পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমিরের মামা ইয়াহিয়া খান জানিয়েছেন, কয়েকজন ব্যক্তি প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা মারে। তারপর একাধিকবার গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় দু’পক্ষের মধ্যে ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সেই সময় আমির গুরুতরভাবে আহত হন। তার শরীরে গুলির চিহ্ন ছিল কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ দাবি করেছে।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়ে। আমিরের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, রাজস্থানে গরু পাচারের মিথ্যে অভিযোগকে কেন্দ্র করে অতীতেও কয়েকটি অশান্তির ঘটনা সামনে এসেছে। মানবাধিকার সংগঠনগুলিও এই ধরনের ঘটনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। আমিরের মৃত্যুর ঘটনায় ফের একবার সেই বিতর্ক সামনে এল।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

Topics

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

এসআইআর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ধর্না কর্মসূচিতে বসলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

সম্প্রীতি প্রকাশ হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। সেই তালিকায়...

Related Articles

Popular Categories