Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজস্থানে দলিত যুবকদের মন্দিরে ঢুকতে বাধা, অভিযোগ মারধরের!

রাজস্থানের চুরু জেলার সদাসর গ্রামে রবিবার এক শোভাযাত্রার সময় মন্দিরে প্রবেশ করতে গিয়ে কিছু দলিত যুবক মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। এই শোভাযাত্রাটি একটি ভাগবত কথার সমাপ্তির পর আয়োজিত হয়েছিল। সন্ধ্যায় শোভাযাত্রা মন্দিরের দিকে যাওয়ার সময়, ১৯ বছরের কানারাম মেঘওয়াল ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক মন্দিরে প্রবেশের চেষ্টা করলে, স্থানীয় কিছু উচ্চবর্ণের মানুষ তাদের বাধা দেন।
মেঘওয়ালের করা এফআইআরে বলা হয়েছে, অভিযুক্তরা কেবল দলিত হওয়ার কারণে মন্দিরে প্রবেশ করতে পারেননি। এমনকি প্রতিবাদ করায় তাদের গালাগালি এবং মারধরও করা হয়।মেঘওয়াল অভিযোগ করেন, শংকরলাল নামক একজন ব্যাক্তি লাঠি দিয়ে তার হাতে আঘাত করে।

এই ঘটনার পরে দলিত সম্প্রদায়ের লোকজন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়ালে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আবারও রাজস্থানে জাতপাতের বৈষম্য নিয়ে তুলছে প্রশ্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories