Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজস্থানে এক বৃদ্ধের উপর নৃশংস হামলার ভিডিও ঘিরে চাঞ্চল্য, ‘রোহিঙ্গা’ ও ‘বাংলাদেশি’ বলে অপবাদ

রাজস্থানের ঝালাওয়ার জেলার আকলেরা শহরে এক বৃদ্ধকে নির্মমভাবে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে ঘিরে ধরে প্রকাশ্যে মারধর করছে। অভিযোগ, গরুর মাংস খাওয়ার সন্দেহে তাকে ‘রোহিঙ্গা’ ও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে হামলা চালানো হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাটিতে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধ। তার চারপাশে আট থেকে দশজন যুবক দাঁড়িয়ে। কেউ লাথি মারছে, কেউ লাঠি দিয়ে আঘাত করছে, আবার কেউ চড় মারছে। মাথা ও শরীরের নানা অংশে লাগাতার আঘাত করা হচ্ছে তাকে। হামলাকারীরা গালিগালাজ করতে করতে তার জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলছে এবং গোমাংস খাওয়ার অভিযোগ তুলছে। ঘটনাটি জানুয়ারি মাসের ২ তারিখ ঘটেছে বলে মনে করা হচ্ছে। আকলেরা শহরটি বিজেপি শাসিত রাজস্থান রাজ্যের অন্তর্গত। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ঝাড়খণ্ড আরজেডির সহ-সভানেত্রী অনিতা যাদব। তিনি বলেন, দেশে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তার অভিযোগ, সমস্যার মূল জানা থাকলেও কেন্দ্র ও রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে না। অনিতা যাদব অতীতের একাধিক গণপিটুনির ঘটনার কথাও উল্লেখ করেন এবং বলেন, প্রশাসনের উদাসীনতার জন্যই এমন ঘটনা বারবার ঘটছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories