Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

“যাদবরা হিন্দু নন”—জাত বৈষম্যের প্রসঙ্গ তুলে হিন্দুত্বের বিরুদ্ধে সরব সমাজবাদী পার্টি নেতা শিবরাজ সিং যাদব

উত্তর প্রদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছেন সমাজবাদী পার্টির নেতা শিবরাজ সিং যাদব। দলনেতা অখিলেশ যাদবের ঘনিষ্ঠ এই নেতা সম্প্রতি এক জনসভায় এমন কিছু মন্তব্য করেন, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সিরসাগঞ্জ বিধানসভার অন্তর্গত দান্দিয়ামাই গ্রামে ‘পিডিএ পাঠশালা’ শীর্ষক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিবরাজ সিং যাদব বলেন, তিনি এমন কোনও ধর্মে বিশ্বাস করেন না যেখানে মানুষকে জাতের ভিত্তিতে ছোট করে দেখা হয়। এই সভাটি দলিত, অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘুদের নিয়ে আয়োজন করা হয়েছিল।

বক্তৃতায় তিনি মনুস্মৃতিতে বর্ণিত জাতিভিত্তিক কাঠামোর প্রসঙ্গ তোলেন। শিবরাজ সিং যাদব বলেন, “আমরা ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্যও নই। তাহলে কী থাকে? শূদ্র।” তার দাবি, এই ধরনের শ্রেণিবিভাগ মানুষের মর্যাদাকে আঘাত করে।
তিনি আরও বলেন, হিন্দু পরিচয় গ্রহণ করা বাধ্যতামূলক নয়। তার কথায়, “আমি নিজেকে আগে মানুষ মনে করি। যে ধর্ম মানুষকে কুকুরের থেকেও নিচে নামিয়ে দেয়, সেই ধর্ম আমি মানি না।” এই মন্তব্যের পরই হিন্দুত্ববাদী শিবিরে প্রবল সমালোচনা শুরু হয়।

শিবরাজ সিং যাদব কেন্দ্রীয় ও উত্তর প্রদেশের বিজেপি সরকারকেও আক্রমণ করেন। তার অভিযোগ, বর্তমান শাসনে দলিত ও অনগ্রসর শ্রেণির উপর অত্যাচারের ঘটনা বেড়েছে। পিডিএ (পিছড়া, দলিত, সংখ্যালঘু) ধারণা ব্যাখ্যা করে তিনি বলেন, এই তিন শ্রেণি মিলিয়ে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ হলেও প্রকৃত ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতেই রয়ে গেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশ বিজেপির মুখপাত্র ভিনুশা রেড্ডি বলেন, শিবরাজ সিং যাদব হিন্দু সমাজকে ভাগ করার রাজনীতি করছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories