Wednesday, October 21, 2026
24 C
Kolkata

এবার কৃষক আন্দোলনের সমর্থনে সভা ফুরফুরাতে

কেন্দ্রীয় সরকারের দানবীয় কৃষি বিলের বিরুদ্ধে ফুরফুরা শরীফের পীরসাহেবগন কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিবাদ সভা করলেন  ফুরফুরা দরবার শরীফে।
আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফের তালতলা থেকে উজোলপুকুর মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে ভীমপুর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠানে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল কৃষকদের স্বার্থে নয় এটা হল কৃষক বিরোধী এবং পুঁজিপতিদের স্বার্থে দানবীয় বিল যে বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।
তিনি বলেন গত ১৮দিন ধরে এই কনকনে ঠান্ডায় যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দিল্লিতে সমবেত হয়েছেন এবং তাঁরা বারবার সরকারের নিকট আবেদন করেছেন কৃষি বিল প্রত্যাহারের কিন্তু সরকার সেই আবেদনে কর্নপাত না করায় এটা বোঝা যায় সরকার দেশের কৃষকদের বিরোধী ।
দূঃখের সঙ্গে তিনি বলেন যে কৃষকরা রক্তকে ঘাম করে যে পরিশ্রম করে চলেছে। সেই পরিশ্রমের ফসল বড় বড় পুঁজুপতিরা তুলে নিয়ে চলে যাবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের নুন্যতম মুল্য পাবেনা এটা কি করে হয়?
গনতান্ত্রিক দেশে জনমতকে উপেক্ষা করে কখনই কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিৎ নয়।
দেশের মহামারিতে সর্বক্ষেত্রে যখন আর্থিক মন্দা তখন একমাত্র কৃষিক্ষেত্রেই মন্দা দেখা দেয়নি এবং দেশের আর্থিক মন্দার অনেকটাই পরিপূরন করেছে কৃষকরা ।
আজ যখন দেশের সব রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরন  চলছে তখন দেশের কৃষিক্ষেত্রেকেও বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশবিরোধী।
সর্বশেষে তিনি  একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য হিসাবে কৃষকবিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান এবং তিনি বলেন যদি প্রত্যাহার না করা হয় তাহলে তিনি আরও বৃহত্তর আন্দোলন করবেন কৃষকদের সমর্থনে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories