Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ক্ষমা চাইলেও নিস্তার নেই, অ্যালোপ্যাথি মন্তব্যের কারণে হাইকোর্টে তলব রামদেবকে

নিউজ ডেস্ক : অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যাপারে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চেয়েও পার পেলেন না রামদেব। অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তাঁকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক কঠোর অবস্থান নেওয়া হয়। রামদেবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রীকে চিঠিও লেখেন তারা। দেশ জুড়ে কালো দিবস ও পালন করা হয়। স্বাস্থ্য মন্ত্রী চিঠি লিখে রামদেব কে তার মন্তব্য প্রত্যাহারের জন্য বলেন। তাকে গ্রেফতারের দাবি করায় তিনি প্রতি আক্রমণ করে বলেন, ওদের বাপও আমাকে গ্রেফতার করতে পারবে না।

সম্প্রতি রামদেবের দুটো ভিডিও ভাইরাল হয়, তার একটাতে তাঁকে বলতে দেখা যায়, অ্যালোপ্যাথি ‘স্টুপিড সায়েন্স’। শুধু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এই মন্তব্য নিয়ে ওঠে বিতর্কের ঝড়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও আসরে নামলে বাধ্য হয়ে ক্ষমা চান যোগগুরু। কিন্তু সেখানেও অ্যালোপ্যাথি নিয়ে কটাক্ষই ছিল তাঁর। প্রশ্ন করেন, অ্যালোপ্যাথি যদি এতই ভাল হয় তবে এত চিকিৎসক করোনায় কেন মরছেন।

রামদেব পরে হওয়া খারাপ বুঝে বলেন , তিনি স্রেফ হোয়াটসঅ্যাপ থেকে প্রাপ্ত তথ্য শেয়ার করছিলেন। এও বলেন যে তিনি সেই বক্তব্য ফেরত নিয়েছেন এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন। ড্যামেজ কন্ট্রোল করতে তিনি বলেন, অ্যালোপ্যাথি চিকিৎসা জগতে ব্যাপক অবদান রেখেছে তবে আয়ুর্বেদিক আর যোগাও নাকি তেমন অবদান রেখেছে বলে মত তার। তাঁর অভিযোগ, এটা নিয়ে কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করে যাচ্ছে। অ্যালোপ্যাথির বিরুদ্ধে কোনও বিদ্বেষ নেই তাঁর, ডাক্তারদের রোষ হ্রাস করতে বলেন রামদেব। অন্যদিকে বিহারে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories