Sunday, September 6, 2026
28 C
Kolkata

লকডাউনে বসে না থেকে পুতুল বানানোর কাজ শিখে স্বাবলম্বী রণজিৎ

লক ডাউনের সময় বাড়িতে অবসর সময় না কাটিয়ে পুতুল বানানোর কাজ শিখে বর্তমানে স্বাবলম্বীর পথে উদয়পুর শান্তিপল্লী এলাকার বাসিন্দা রনজিৎ দেবনাথ। নানান ধরনের সুতো এবং উলের কাজের হরেকরকম পুতুল তৈরী করছে রনজিৎ। তার হাতে তৈরী নিপুন ও সুক্ষ্ম কাজের পুতুল গুলি ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কাটছে। আর এর ফলে এখন দিনরাত খেটে পুতুল তৈরী করছেন রনজিৎ। এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান করোনা মহামারী রুখতে সরকারের তরফে দেওয়া লক ডাউনে বাড়িতে বসে অবসর সময় না কাটিয়ে পুতুল তৈরীর কাজ শিখেছে সে। বর্তমানে নানান রকমের সুতো এবং উলের কাজের তৈরী পোষাকের পতুল তৈরী করছে। এই পুতুল গুলি বিভিন্ন বাজার হাট এবং বিভিন্ন মেলায় দোকান খুলে বিক্রি করা হয় বলে জানান রনজিৎ। এই পুতুল গুলি একশো থেকে তিনশো চারশো টাকা করে বিক্রি হয়। এদিকে সরকারী ভাবে কোনও সহযোগিতা পেলে আগামীদিনে অনেকটাই সুবিধা হতো বলে এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে জানান রনজিৎ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories