Saturday, September 5, 2026
28 C
Kolkata

Malda: চোখে বিষাক্ত পদার্থ ছিটিয়ে স্বর্ন ব্যবসায়ীর কাছ থেকে সোনার অলংকার সহ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মালদাঃ শীত পড়তেই বাড়ছে দুস্কৃতিদের তান্ডব। এবার বিষাক্ত যুক্ত তরল পদার্থ চোখে ছিটিয়ে স্বর্ণ ব‍্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধেই । শনিবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুর বাংলা-বিহার সীমান্ত লাগোয়া এলাকার ঘটনা। দুই জন দুস্কৃতি মুখে কাপড় বেঁধে এসে নগদ টাকা ও সোনার অলংকার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ পরিবারের। তবে দুস্কৃতিদের শনাক্ত করতে পারেননি ওই ব‍্যবসায়ী। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাতে মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় এলাকা নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ব‍্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার (২৬)। গোটা ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব‍্যবসায়ীর পরিবার।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়। উদ্বেগ ছড়িয়েছে ব‍্যবসায়ীদের মধ‍্যেও। পুলিশ যেন আরও সক্রিয় হয়,সেই দাবি তুলেছেন ব‍্যবসায়ী মহল। যদিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস জানান,ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দুস্কৃতিরা পুলিশের জালে আসবে। এলাকায় যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ।

তবে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় এই ঘটনায় বহিরাগত দুস্কৃতিরা থাকতে পারে বলে অনুমান করেছেন বাসিন্দারা। আহত ব‍্যবসায়ীর পরিবার জানান,তরল পদার্থ এতটাই বিষাক্ত যে,  চোখ খুলতে পারছেন না তিনি। আপাতত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories