Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বনশালির নতুন ছবিতে ফের রনবীর-দীপিকা জুটি, সঙ্গে থাকছেন আলিয়াও!

এনবিটিভি ডেস্ক: বলিউডে জোর শোরগোল। পরিচালক সঞ্জয় বনশালির ঘোষণা শোনার পরই মায়ানগরীতে তুমুল আলোচনা। এত জলঘোলার পর শেষমেশ সঞ্জয়লীলা বনশালি এমনটা করলেন? রাতারাতি বদলে দিলেন ছবির কাস্ট!

 

বহুদিন থেকেই খবরে ছিল Baiju Bawra-কে নিয়ে ছবি করতে চলেছেন সঞ্জয়লীলা বনশালি। শোনা গিয়েছিল রণবীর কাপুরকে নিয়েই এই ছবিটি পরিচালনা করবেন বনশালি। এমনকী, ঠিক ছিল রণবীরের বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সেই মতোই নাকি চিত্রনাট্যের কাজও শুরু হয়েছিল। তারপর হঠাৎই আবার খবরে এল রণবীর নাকি এই ছবিকে না করে দিয়েছেন। তবে বনশালি দমে যাননি। দুম করে ঘোষণা করে ফেললেন রণবীর কাপুরকে (Ranbir Kapoor) সরিয়ে কার্তিক আরিয়ানকেই সই করিয়েছেন বনশালি।

 

ফের কাহিনিতে টুইস্ট। কার্তিক আরিয়ানও সঞ্জয়ের Baiju Bawra থেকে সরে দাঁড়ালেন। আর এবার সেই টিমে এন্ট্রি নিলেন রণবীর সিং (Ranveer Singh)! বনশালির সবচেয়ে প্রিয় জুটিই ফিরলেন বনশালির ড্রিম প্রজেক্টে। তবে খবরের এখানেই শেষ নয়, জানা গিয়েছে রণবীর সিং ও দীপিকার পাশাপাশি এই ছবিতে থাকবেন আলিয়া ভাট (Alia Bhat)! রণবীরের সঙ্গে আলিয়া গল্লি বয় করলেও, দীপিকার সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন আলিয়া ভাট। বনশালির Baiju Bawra তে দেখা যাবে অজয় দেবগণকেও। শোনা গিয়েছে, তানসেন ও বইজু বাওরার ইগোর লড়াইয়ের গল্প নিয়ে বনশালি এই ছবিটি তৈরি করছেন। এর আগে বনশালির ‘রামলীলা’, ‘পদ্মবৎ’ ছবিতে দেখা গিয়েছিল রণবীর ও দীপিকাকে।

রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন। এই চারজনের মধ্যে বন্ধুত্ব দারুণ। একসঙ্গে চারজনে পার্টি করেন, ঘুরতেও যান। বনশালির ধারণা রণবীর কাপুর ছবি থেকে বাদ গেলেও, বাকি তিনজনের কেমেস্ট্রি দারুণ জমবে ছবির পর্দায়। জানা গিয়েছে, বছর শেষেই নাকি শুরু হবে এই ছবির শুটিং।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories