Saturday, September 5, 2026
28 C
Kolkata

করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, চিন্তায় ভারতীয় ক্রিকেট দল

এনবিটিভি ডেস্ক:করোনা আক্রান্ত রবি শাস্ত্রী। নিভৃতবাসে রয়েছেন ভারতীয় দলের কোচ। ভারতীয় দলের আরও তিন সাপোর্ট স্টাফকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের তরফে জয় শাহ বলেন, ‘‘ভারতীয় দলের চিকিৎসকরা কোচ রবি শাস্ত্রীকে নিভৃতবাসে পাঠিয়েছেন। সেই সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয়েছে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়োথেরাপিস্ট নিতিন পটেলকে। শনিবার ফ্লো টেস্টে শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আরটি পিসিআর পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।’’

ভারতীয় দল ইতিমধ্যেই ওভালে খেলতে নেমে পড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ১৭১ রানে এগিয়ে ছিল তারা। রবিবার বড় রানের লক্ষ্য মাত্রা রাখতে ভরসা বিরাট কোহলীদের ব্যাট।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories