Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

যুক্তরাষ্ট্রে চাকরির ছাড়ার রেকর্ড, একমাসেই ৪৫ লাখ

যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। গত বছরের নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছেড়েছেন ৪৫ লাখ আমেরিকান। বিপুল সংখ্যক এসব মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং একমাসের বিচারে এই সংখ্যা দেশটিতে সর্বোচ্চ। বুধবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, কেবল একমাসের মধ্যে এতো সংখ্যক মানুষ চাকরি ছেড়ে দেওয়াকে দেশটির শ্রমবাজারে আস্থার প্রদর্শন বলে মনে করা হচ্ছে এবং এতে করে দেশটির চাকরির বাজারে উচ্চ মজুরি আরও কিছু সময়ের জন্য বিরাজ করতে পারে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের (জেওএলটিএস) মাসিক তথ্য অনুযায়ী, আগের মাসগুলোর তুলনায় গত নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছাড়ার ঘটনা ৩ লাখ ৮২ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবাখাত এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স খাতগুলো থেকে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা অনেক বেশি বেড়েছে। একইসঙ্গে পরিবহনখাত, ওয়্যারহাউসিং ও ইউটিলিটি সেক্টরগুলো থেকেও বেড়েছে চাকরি ছাড়ার ঘটনা। এছাড়া যুক্তরাষ্ট্রের চারটি অঞ্চলের সবগুলো থেকেই চাকরি ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories