Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, ৮ জন নিহত ও অন্তত ৬ জন আহত, তদন্ত শুরু এনআইএ-র

রাজধানীর ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা শহর। সোমবার রাতে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর বাইরে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চোখের সামনে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশে পার্ক করা বেশ কিছু গাড়িও আগুনে ঝলসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শব্দটি ছিল প্রচণ্ড তীব্রতার এবং বিস্ফোরণের পরপরই চারিদিকে ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, রাস্তার উপর ছড়িয়ে ছিল দেহের অংশবিশেষ— দৃশ্যটি ছিল শিউরে ওঠার মতো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করেছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটিতে উচ্চমাত্রার বিস্ফোরক রাখা ছিল।

এই ঘটনার তদন্তে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) নামানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতির উপর নজর রাখছেন এবং দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। আহতদের দ্রুত চিকিৎসা ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রায় দুই ডজন অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাজধানীর অন্যতম ব্যস্ত ও ঐতিহাসিক এলাকা লালকেল্লার সামনে এই বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার পর থেকেই পুরো দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories