Saturday, September 5, 2026
28 C
Kolkata

এখনো ইসরাইলি কারাগারে বন্দি প্রায় ১০ হাজার ফিলিস্তিনি, প্রাণ বাঁচাতে শুরু হলো ‘রেড রিবন’ ক্যাম্প

বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি ও তাদের ওপর প্রতিনিয়ত নির্যাতনের প্রতিবাদে একটি অনলাইন প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ মানবাধিকার কর্মীদের উদ্যোগে এই ডিজিটাল ক্যাম্পেনের নাম দেওয়া হয়েছে ‘রেড রিবন’। আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এই কর্মসূচি শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট লিংকের মাধ্যমে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবি পরিবর্তন করে সংহতির ফ্রেম যুক্ত করতে পারবেন। এই প্রচারে #FreePalHostages হ্যাশট্যাগ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মোস্তফা বারঘুতি এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ইসরাইলি কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের অনেকেই নিয়মিত নির্যাতন, খাদ্যের অভাব এবং মৃত্যুর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।

মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের জন্য কঠোর আইন প্রণয়নের পথে এগোচ্ছে, যার মধ্যে বিশেষ আদালত ও মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কাও রয়েছে। এই কারণে বিপদের প্রতীক হিসেবে লাল রঙ বেছে নেওয়া হয়েছে। অনলাইন কর্মসূচির পর আগামী ৩১ জানুয়ারি রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। সেদিন বিভিন্ন স্থানে ফিলিস্তিনি বন্দিদের ছবি সম্বলিত পোস্টার টাঙানো হবে এবং লাল ফিতে বেঁধে সংহতি প্রকাশ করা হবে। আয়োজকদের মতে, এটি শুধু একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories