Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নাগপুরে কাশ্মীরি ছাত্র হামলার শিকার: কাশ্মীরিদের বিরুদ্ধে দেশজুড়ে ঘৃণার প্রতিফলন!

পেহেলগাঁও হামলার পর দেশজুড়ে কাশ্মীরি ও মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ছবি খুবই স্পষ্ট। এরই মধ্যে ২৭ এপ্রিল, রবিবার, মহারাষ্ট্রের নাগপুরের কমিটি এলাকায় একটি নতুন ঘটনা ঘটেছে। সেখানে এক কাশ্মীরি পড়ুয়াকে কিছু স্থানীয় বাসিন্দা মিলে মারধর করার অভিযোগে ওঠে।

ছাত্রটি ডোডা জেলার বাসিন্দা এবং তিনি তার আরেক কাশ্মীরি বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়। হঠাৎ কিছু স্থানীয় বাসিন্দা তার উপস্থিতি নিয়ে প্রশ্ন করে এবং পরে নির্মম ভাবে মারধর করে। পরে তার বন্ধু ফিরে এলে, সে ব্যাখ্যা দেয় যে তারা দুজনেই শিক্ষার্থী এবং পরবর্তীতে হামলাকারীরা তাদের ছাড়তে বাধ্য হয়।

নাগপুর পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ভুক্তভোগী ছাত্র কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি, তাই মামলা নথিভুক্ত হয়নি। পুলিশ বলেছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং তারা বিভিন্ন দিক থেকে তদন্ত করছে।

ভুক্তভোগী এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, দেশজুড়ে কাশ্মীরিদের উপর চলা হামলার ঘৃণার কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

এই ঘটনার জেরে জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামী এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories