Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ধর্ম নির্বিশেষে একই হোক বিবাহ বিচ্ছেদ আইন, সওয়াল সুপ্রিম কোর্টের

এনবিটিভি ডেস্ক: অবশেষে দেশের ঐক্য ও সাম্য বজায় রাখতে ‘একক বিবাহ বিচ্ছেদ ‘ আইন নিয়ে আবেদন শুনানিতে সরব হয়েছে সুপ্রিম কোর্ট।এই আইনের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে একটি বিবাহ বিচ্ছেদ আইন আনার লক্ষ্যে আবেদন করা হয়েছে।সেইসঙ্গে ক্ষতিপূরণের দাবিতে ও সাম্য আনতে আবেদন করা হয়েছে। ক্রমশই এই আবেদনের শুনানিতে শীর্ষ আদালতও দেশের ঐক্য ও সাম্য বজায় রাখতে একমত পোষন করেছেন।বিচারপতি এসএ বোবদে, এএস বোপান্না ও ভি রামসুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন আইনজীবী অশ্বিণী কুমার উপাধ্যায়-সহ আরও কয়েকজন। তাঁদের সেই আবেদন শুনতে রাজি হয়েছে আদালত। ইঙ্গিত দিয়েছেন, হয়তো এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের আইন কমিশনকে এই নিয়ে পদক্ষেপ করতেও বলতে পারে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই এ নিয়ে কেন্দ্রীয় সরকারের নিকট রিপোর্টও চেয়েছে শীর্ষ আদালত।আদালতে আবেদনকারী অশ্বিণী উপাধ্যায়ের পক্ষের আইনজীবীর কাছে আদালত জানতে চায়, তাঁরা কী সমস্ত ব্যক্তিগত আইন (পার্সোনাল ল)-এর অবলুপ্তি চান? প্রশ্নের উত্তরে আইনজীবী অসম্মতি জানায় । তাদের মতানুযায়ী, আদালত এমন কোনও নির্দেশ দিক, যাতে ব্যক্তিগত আইনের মধ্যে থাকা গণ্ডি মুছে যাবে।উঠে আসে তিন তালাক প্রসঙ্গও। ধর্ম ভেদে ভিন্ন ভিন্ন বিচ্ছেদ আইন থাকায় তা মহিলাদের ক্ষেত্রে সঠিক বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই মত প্রকাশ করেছিলেন আবেদনকারী। সেই মতকে সমর্থন করে আদালত। আবেদনে এ-ও বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার যেন ধর্ম ব্যতিরেকে বিবাহ বিচ্ছেদ মামলায় ক্ষতিপূরণ ইত্যাদির জন্য একক আইন করে। আরও বলা হয়েছিল, বিচ্ছেদ আইনের ভিন্নতার ফলে সংবিধানের ধারা ১৪,১৫,২১ ও ৪৪ বারবার লঙ্খিত হচ্ছে, আদালত সেদিকে খেয়াল করুক। সেই পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন করে, ‘‘কারওর ব্যক্তিগত আইনে নাক না গলিয়ে কেন্দ্র কি বিবাহ বিচ্ছেদের আইনের অসাম্য দূর করতে পারে?’’ আদালত এই বিষযে কেন্দ্রীর সরকারের মতামতও জানতে চেয়েছে।আলোচনা প্রসঙ্গে, উঠে আসে তিনতলাক প্রসঙ্গ। আবেদনকারী মতপ্রকাশ করেছিলেন, ধর্ম ভেদে ভিন্ন ভিন্ন বিচ্ছেদ আইন থাকায় মহিলাদের সঠিক বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর সেই মতকে সমর্থন করে আদালত।আবেদনে এ-ও বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার যেন ভিন্ন ধর্ম ব্যতিরেকে বিবাহ বিচ্ছেদ মামলায় ক্ষতিপূরণ ইত্যাদির জন্য একক আইন প্রণয়ন করে। আরও বলা হয়েছিল, বিচ্ছেদ আইনের ভিন্নতার ফলে সংবিধানের ধারা ১৪,১৫,২১ ও ৪৪ বারবার লঙ্খিত হচ্ছে, আদালত সেদিকে দৃষ্টিপাত করুক। সেই পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন করে, ‘‘কারওর ব্যক্তিগত আইনে নাক না গলিয়ে কেন্দ্র কি বিবাহ বিচ্ছেদের আইনের অসাম্য দূর করতে পারে?’’ আদালত এই বিষযে কেন্দ্রীর সরকারের মতামতও জানতে চেয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories