Wednesday, October 21, 2026
25 C
Kolkata

এবার ৪টি বড়ো বিমানবন্দরের বাকি মালিকানাও বিক্রি করে দেবে মোদি সরকার,বেচবে আরো ১৩ টা

নিউজ ডেস্ক : দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ বিমানবন্দরের যেটুকু মালিকানা আছে তাও বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিমানবন্দর গুলোর মালিকানার বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিয়েছে মোদী সরকার। শুধু এই চারটি নয়, ২০২১-২২ অর্থবর্ষে আরও ১৩টি বিমানবন্দরকে বেসরকারি সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। চারটি এয়ারপোর্টে এএআই-এর কতটা ইকুইটি শেয়ার রয়েছে তা দেখে সম্মতি দেবে কেন্দ্রীয় অসয়ামরিক বিমান পরিষেবা মন্ত্রক। খুব শিগগিরই বিষয়টি ক্যাবিনেটের আলোচ্য হয়ে উঠবে। 
সূত্র বলছে, যে ১৩টি বেসরকারিকরণের পরিকল্পনা রয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সেগুলোর বিক্রির জন্য আকর্ষণীয় প্যাকেজ তৈরি হবে। 

বিমানবন্দরগুলোর বেসরকারিকরণের প্রথম ধাপে ব্যাপক সুবিধা করে নিয়েছে আদানি গ্রুপ। লখনউ, আমেদাবাদ, জয়পুর, ম্যাঙ্গালুরু, থিরুবনন্তপুরম এবং গুয়াহাটি, মোট ছটায় চুক্তি করে ফেলেছে তারা। এই মুহূর্তে দেশের ১০০টিরও বেশি এয়ারপোর্টে মালিকানা আছে এএআই-এর। 
মুম্বই এয়ারপোর্টে আদানির মালিকানা ৭৪ শতাংশ। বাকি ২৬ শতাংশ এএআই-এর। দিল্লিতে জিএমআর গ্রুপের স্বত্ব ৫৪ শতাংশ, ২৬ এয়ারপোর্ট অথরিটির। একই পরিমাণ মালিকানা রয়েছে হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেও। এ বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, পরিকাঠামো গড়তে জন্য গণ পরিকাঠামো সম্পত্তি বিক্রি করে অর্থ যোগান করা হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories