Friday, March 6, 2026
22.2 C
Kolkata

সিরিয়ার ইসরায়েলি হামলায় ১২ জনের মৃত্যু, নিহতদের মধ্যে রয়েছে শিশু

সিরিয়ার দামাস্কাসে ইসরায়েলের নতুন হামলায় আনুমানিক ১২ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে শিশুরাও রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে বেইত জিন এলাকায় স্থল অভিযান ও বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার তীব্রতায় অনেক পরিবার ঘরছাড়া হতে বাধ্য হয় বলে জানা যায়। সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানায়, অন্তত পাঁচ জনের মৃতদেহ কুনেইত্রার গোলান ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বেইত জিন জুড়ে এখনও ইসরায়েলি ড্রোন ঘোরাফেরা করছে এবং সংঘর্ষ চলছে। ফলে উদ্ধারকর্মীরা এলাকায় প্রবেশ করতে পারছেন না।

আল জাজিরার স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে বহু সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন। গত কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হামলা ও অভিযান আরও বেড়েছে। ২০২৪ সালে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল এই অঞ্চলে নিজেদের দখল আরও বাড়িয়েছে। বেইত জিন এখন সংঘর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

গোলান মালভূমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই সিরিয়া-ইসরায়েল উত্তেজনা বজায় রয়েছে। বহু আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এলাকাজুড়ে নতুন নজরদারি বসানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে বহু সাধারণ নাগরিককে আটক করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। এদিকে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছেন। ১৪ বছরের গৃহযুদ্ধ–বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের আশার কথাও তুলে ধরেছেন তিনি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories