Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘রিপাবলিক বাংলা’র সাংবাদিকের বিরুদ্ধে CBI সেজে ১৫ লক্ষ টাকা জালিয়াতির  অভিযোগ   

ভুয়ো সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল  ‘রিপাবলিক বাংলা’র সাংবাদিকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ হতেই সাংবাদিককে বরখাস্ত করেছে চ্যানেল। ‘রিপাবলিক বাংলা’ পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ওই ব্যক্তি চ্যানেলের অস্থায়ী কর্মী ছিল।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সূত্রের খবর, অজিত রায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই সেজে হানা দেয় অভিযুক্ত সাংবাদিক অভিষেক সেনগুপ্তের দুই সাগরেদ স্বরূপ রায় ও প্রতীক সরকার। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নাম করে জোর পূর্বক নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে। দীর্ঘক্ষণ সিবিআই দপ্তরের নিচে বসিয়ে রাখা হয়। সিবিআই সেজে অজিত রায়ের সঙ্গে দেখা করেন অভিষেক সেনগুপ্ত। ঝামেলা মীমাংসা করার জন্য ১ কোটি টাকা দাবি করেন বলেও অভিযোগ। অবশেষে ১৫ লক্ষ টাকা দিতে রাজি হন ওই ব্যবরসায়ী।  টাকা দেওয়ার পর সন্দেহ হয় অজিতবাবুর। এরপরই গোটা বিষয়টি কসবা থানায় জানান তিনি।

অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমেই স্বরূপ ও প্রতীককে গ্রেপ্তার করে পুলিশ।  বুধবার সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ‘রিপাবলিক টিভি’র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই সাংবাদিক স্থায়ী কর্মী ছিলেন না। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঠিক কত টাকা লুঠ করেছে ওই চক্র? কতদিন ধরে এই চক্র চালানো হচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories