Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বদ্ধ ক্লাব থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

এনবিটিভি ডেস্ক: জানা যায় হাসনাবাদ থানার অন্তর্গত ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল সংলগ্ন একটি ক্লাব বেশকিছুদিন তালা বন্ধ অবস্থায় ছিল। সন্দেহজনকভাবে বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ক্লাবের তালা ভেঙে ভেতরে ঢোকেন। সেসময় ক্লাবের ভিতরে একটি মিনি কামান কয়েকটি বন্দুক ও বেশকিছু ফাইবারের লাঠি মজুদ করা ছিল বলে জানা যায়। এবং স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেন হাসনাবাদ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেগুলি হাসনাবাদ থানার পুলিশ উদ্ধার করে বলে জানান গ্রামবাসীরা। জানা যায় ভবানীপুরে এক গ্রাম পঞ্চায়েতের নেতা এর তত্ত্বাবধানে চলতো এই ক্লাবটি। আরো জানা যায় গত কয়েকদিন আগে শাসকদলের বেশকিছু নেতা বিজেপিতে যোগ দিয়েছে বলে জানা যায় তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল এক নেতা এর সঙ্গে কথা বলে জানা যায় আনুমানিক এক সপ্তাহ আগে দল ছাড়ার পর থেকে এলাকাছাড়া ছিলেন ওই সমস্ত নেতাকর্মীরা। কিন্তু তার অনুপস্থিতিতে ক্লাব বন্ধ থাকায় এ দিন ক্লাবের দখল নিতে যান ওই সমস্ত নেতাকর্মীদের বিরোধী গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। তখনই ওই জিনিস গুলি উদ্ধার হয় ক্লাবের ভেতর থেকে। বন্ধু ক্লাব এর ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও মিনি কামান উদ্ধারের ঘটনার সঙ্গে ঐ সমস্ত বিজেপিতে যোগ দেওয়া নেতৃত্তের নাম জড়িয়ে যায় বলে দাবি। এই বিষয় নিয়ে তৃণমূল ব্লক সভাপতি ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এস্কান্দার গাজী জানান বিজেপিতে যোগ দিয়েছে বেশকিছু দুষ্কৃতিরাই। তারা এলাকায় ভয়-ভীতি সন্ত্রাস চালানোর জন্য এই সমস্ত ভারী আগ্নেয় অস্ত্র জোগাড় করেছে। এই বিষয়কে পুরো অস্বীকার করেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার। তিনি বলেন ভবানীপুর থেকে এই নেতা নেতৃত্বে কেউ আমাদের দলে যোগ দেওয়ার কোন খবর আমার কাছে নেই। যদিও এ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান বসিরহাট পুলিশ সুপার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories