Saturday, September 5, 2026
30 C
Kolkata

দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী, মাত্র ২৫০০ টাকার জন্য খুন হল আক্রম আলী

একটা উগ্র পচা গন্ধে নাজেহাল এলাকাবাসী। এরপর বাসিন্দারা নিজেরাই গন্ধের উৎস খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজ চালানোর পর শেষমেষ একটি বাড়ি থেকে দুর্গন্ধ আসছে বলে অনুমান করে এলাকাবাসী। এরপর ওই নির্দিষ্ট বাড়িতে এলাকাবাসীরা পৌছলে, বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এতেই সন্দেহ আরো বেশি করে দানা বাঁধতে থাকে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে, ওই বাড়ির ছাদ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরের সুখচর বাজারপাড়া এলাকায়।

পুলিশ সূত্র মারফৎ  জানা যাচ্ছে,  বাড়ির ছাদ থেকে, আক্রম আলী নামক এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছেন আক্রম আলী ফেরিওয়ালার কাজ করতেন। বিভিন্ন ধরনের বাতিল জিনিসের কেনা বেচা করতে আক্রম আলী। চিরাগ গুহ নামক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় আলীর দেহ। আলীকে খুনের অভিযোগে চিরাগ গুহকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২৫০০ টাকা নিয়ে বচসা হয় দুজনের মধ্যে। আলীর থেকে ২৫০০ টাকা ধার করে, চিরাগ। নিজের হকের টাকা আদায়ের উদ্দেশ্যে আক্রম আলী, চিরাগের বাড়িতে উপস্থিত হয়। এরপর আলীকে বেধড়ক মারধোর করে চিরাগ। গলায় তার পেঁচিয়ে খুন করা হয় তাকে। ঘটনার পর থেকে, চিরাগের মা পলাতক। খুনের পেছনে ২৫০০ টাকা নাকি গভীর কোন ষড়যন্ত্র লুকিয়ে, তা নিয়ে এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories