Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ডক্টর’স ডে-তে মগরাহাট থানার পক্ষ থেকে সম্মানিত ও সংবর্ধিত ডা. আসিফ বেগ

সাবির উল লাহ্, মগরাহাট : ভয়াবহ করোনা মহামারীতে জীবন বাজি রেখে জনসেবায় নিজেকে নিয়োজিত করার স্বীকৃতি পেলেন ডা: আসিফ বেগ।মগরাহাট থানার পক্ষ থেকে এস.আই সুব্রত মালাকার ডক্টর’স ডে তে বিশেষ সম্মান প্রদান করলেন বেগ ক্লিনিকের কর্নধার ডা: আসিফ বেগ ও তাঁর সহকারী হাফিজুল বেগ মহাশয়দের। বেগ ক্লিনিকে চিকিৎসা নিতে আসা মোহনপুর, মাধবপুর, মৌখালী, গোপীনাথপুর, হেরিয়া, হোটর সহ আশেপাশের গ্রামের মানুষের মুখে শোনা গেল ডাক্তার বাবু সম্মন্ধে ভুয়সী প্রশংসা।

এই সম্মানে অভিভূত ডা: বেগ এস.আই সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন “মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে গড়া আমার ক্লিনিকে সর্বদা মানুষের সেবা দিতে আমি প্রস্তুত। এস.আই সাহেবকে অনেক ধন্যবাদ।এই সম্মান আমার দ্বায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

মালাকার বাবু বলেন “ডাক্তার বাবুকে সম্মান প্রদান করতে পেরে আমি ধন্য। করোনা মহামারীতে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত এমন মানুষের গুরুত্ব সমাজে অপরিসীম।” প্রায় ১০-১২ কিমি দূর জালাসী থেকে চিকিৎসা গ্রহণ করতে আসা রাজু কুমার বলেন “এমন সময় যখন অনেক চিকিৎসক করোনার জন্য চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, সেখানে ডাক্তার বাবু কম খরচে যে চিকিৎসা আমাদের দিচ্ছেন তাতে কোন প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়।”এলাকারই এক রোগীর কথায় ‘ডাক্তার বাবু আমাদের গ্রামের গর্ব।সর্বদা ডাকলে পাই,সে যখনিই হোক যত রাতই হোক বা দিন।’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories