Saturday, September 5, 2026
30 C
Kolkata

আর জি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা! কিন্তু কেন?

বাংলায় সরকার পরিবর্তনের পর এবার আর জি কর আবহে বড়সড় রদবদল। আর জি কর সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি মান্থা নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ফলে নিয়ম অনুযায়ী, মামলাটি এখন প্রধান বিচারপতির এজলাসে ফিরে গেল।

এদিন এজলাসে বিচারপতি মান্থা জানান, “এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই মামলার দিকে গোটা রাজ্য এবং দেশের মানুষ তাকিয়ে আছে।”

আর জি কর হাসপাতালে ডিউটি চলাকালীন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। তৃণমূল সরকারের পতনের পেছনে এই ঘটনার ভূমিকা অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়। যদিও তদন্তের পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সেই বিচারে সন্তুষ্ট হতে পারেনি সাধারণ মানুষ ও অভয়ার পরিবার।

বিজেপি সরকার গঠনের পর বিচারপতির এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মামলাটিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories