Saturday, September 5, 2026
28 C
Kolkata

সরকার বদলাতেই শিক্ষা দপ্তরে ইস্তফার হিড়িক! পদত্যাগ পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের

রাজ্যে সরকার পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই শিক্ষা দপ্তরে বড়সড় রদবদল শুরু হয়ে গেল। পদত্যাগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং এসএসসি (SSC)-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁরা স্কুল শিক্ষা সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

তৃণমূল জমানায় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে পাহাড়প্রমাণ নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত, যেখানে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই কঠিন সময়েই দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার ও রামানুজ গঙ্গোপাধ্যায়।

রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছিল যে, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। শপথ গ্রহণের পরেই পুলিশ ও আমলা স্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। অভিজ্ঞজনদের মতে, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবার পুরো দপ্তর ঢেলে সাজাতে চাইছে নতুন সরকার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories