Friday, March 6, 2026
32.6 C
Kolkata

পথ নিরাপত্তা সপ্তাহ: জাঙ্গীপাড়া থানার উদ্যোগে আয়োজিত হল ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির ‘পথনাটিকা’

 

 

বাদশা সেখ, এনবিটিভি, জাঙ্গীপাড়া, হুগলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা বছর ধরে রাজ্যের প্রতিটি থানায় বিভিন্ন সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন হয়ে আসছে। ঠিক এক‌ই ভাবে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে, জাঙ্গিপাড়া থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহ পালনে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হল। বুধবার জাঙ্গীপাড়া বাজার সংলগ্ন এলাকার পথচলতি মানুষদের বিভিন্ন ভাবে সতর্ক করা হয়। সেই সঙ্গে একটি ‘পথনাটিকা’ প্রদর্শন করা হয়।

 

এবিষয়ে জাঙ্গিপাড়া থানার ওসি সৌমেন্দ্রনাথ ঘোষ জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলী গ্রামীণ জেলা পুলিশের নির্দেশে, আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি। প্রচলিত ও সমবেত মানুষের জন্য একটি ‘পথনাটিকা’ অনুষ্ঠানের আয়োজন করে মানুষকে সচেতন করলাম। তিনি আরো বলেন, আপনারা সাবধানে গাড়ি চালান নিজে বাঁচুন অপরকে বাঁচান। সুস্থ থাকুন ও অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।

 

মূলত এদিনের কর্মসূচিতে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ারদের উপস্থিতিতে, পথনাটকের মাধ্যমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত রাখতে বিশেষ নাটক প্রর্দশনীর প্রশংসা করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories