Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

জুভেন্তাস ছাড়ছেন রোনাল্ডো! ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার জল্পনা

এনবিটিভি ডেস্ক: জভেন্টাস ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটাই দাবি করছে ফ্রান্সের সংবাদপত্র এল ইকুইপ। মনে করা হচ্ছিল তাঁর গন্তব্য হতে পারে প্যারিস সঁ জঁ। কিন্তু লিয়োনেল মেসিকে সই করানোর পর রোনাল্ডোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয় ফ্রান্সের ক্লাব। তবে কোথায় যেতে পারেন রোনাল্ডো?

ইটালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর মতে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস নাকি ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। রোনাল্ডোর সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে জুভেন্টাসের। তাই এই মরসুমে দল বদল করতে হলে ট্রান্সফার ফি হিসেবে জুভেন্টাস পাবে আড়াই কোটি ইউরো। এই বিশাল অর্থ দিতে রাজি নয় সিটি।

ম্যাঞ্চেস্টারে আগেও খেলেছেন রোনাল্ডো। তবে সেটা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পুরনো দলের প্রতি রোনাল্ডোর আবেগ কাজ করে এখনও। সেই দলের বিরুদ্ধে গোল করে কোনও উৎসব করেন না তিনি। সেই শহরেই পুরনো দলের প্রতিপক্ষ শিবিরে রোনাল্ডো যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। তবে জুভেন্টাস আশাবাদী এই মরসুমে ইটালিতেই থাকবেন রোনাল্ডো।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories