Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কর্ণাটকে মুসলিম মহিলা বিরোধী মন্তব্যে করায় আরএসএস নেতার বিরুদ্ধে এফআইআর

কর্ণাটকে কুরুচিকর বক্তব্যের অভিযোগে আরএসএস নেতা কল্লাডকা প্রভাকর ভাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, তিনি এক অনুষ্ঠানে উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্য করেছেন এবং মুসলিম মহিলাদের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য রেখেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরের কাছে ২০ অক্টোবর। অভিযোগের ভিত্তিতে ২৫ অক্টোবর এফআইআর দায়ের করেন ঈশ্বরী পদ্মুন্জা নামক এক মহিলা। তার অভিযোগ, প্রভাকর ভাট বক্তৃতায় বলেন— “হিন্দু মহিলারা যদি দুইয়ের বেশি সন্তান জন্ম দেন, তবে তাদের কুকুরের মতো সন্তান জন্মানোর উপমা দেওয়া হয়। কিন্তু মুসলিম মহিলাদের ক্ষেত্রে কেউ কিছু বলে না।” তিনি আরও দাবি করেন, হিন্দু সমাজের জনসংখ্যা বাড়াতে হিন্দু মহিলাদের আরও সন্তান জন্ম দিতে হবে।

এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ দেখা যায়। অভিযোগের পর পুত্তুর গ্রামীণ থানার পুলিশ ভাট এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। এর মধ্যে রয়েছে মহিলাদের মর্যাদাহানির অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, এবং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো ধারা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে তুঙ্গে। প্রসঙ্গত, এর আগেও ভাটের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যের অভিযোগে মামলা হয়েছিল। গত জুন মাসে বান্টওয়াল থানায় তার বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করা হয়, যেখানে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories