Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পাকিস্তানি বাস ড্রাইভারের ছেলে সাদিক খান লন্ডনের মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন

নিউজ ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান আবার বিশ্বের অন্যতম শ্রেষ্ট নগরী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হলেন। ব্রিটেনের লেবার পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির শন বেইলির বিরুদ্ধে। এই নিয়ে দ্বিতীয়বার লন্ডনের মেয়র পদে তিনি আরোহণ করতে যাচ্ছেন। এর আগে তিনি ২০১৬ সালে প্রথম বারের জন্য কোনো মুসলিম হিসেবে লন্ডনের মেয়র পদে আসীন হন।

দা গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গিয়েছে, সাদিক খান দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে মত ভোটের ৫৫.২ শতাংশ ভোট লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন বেইলি পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোটারের সমর্থন। নির্বাচনে জয় লাভ করার পর সাদিক খান লন্ডন বাসীদের ধন্যবাদ জানিয়েছেন তাকে আবার লন্ডনের বাসিন্দাদের উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তিনি বলেন, তিনি লন্ডনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল এবং উন্নত করে তুলতে কাজ করে যাবেন।

সাদিক খান আদতে এক পাকিস্তানি বাদ ড্রাইভারের পুত্র, যিনি পাকিস্তান থেকে লন্ডনের গিয়েছিলেন প্রবাসী হিসেবে। লন্ডনের মেয়র হওয়ার আগে তিনি আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছিলেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories