Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মালদা জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র

মালদা: গৌড়,আদিনার পর মালদা জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র। সৌন্দর্যায়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। বুধবার ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী, উপ-প্রধান মন্টু ইসলাম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ইতিমধ্যে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সেজে উঠেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র। তৈরি করা হয়েছে ইকোপার্ক। এবারে সেই ইকোপার্ক এবং সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। যাতে করে জেলার পর্যটন মানচিত্রে এই মৎস্য প্রজনন কেন্দ্র জায়গা করে নেয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই সেই উদ্যোগ গ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন। সেইমতো জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এদিন সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য তার কাছে আবেদন করা হয়েছিল। সেই মত জেলা প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় ব্লক প্রশাসনের উপস্থিতিতে বড় সাগরদিঘির ইকো পার্ক পরিদর্শন করা হল। একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, শহর ঘেসা এই মৎস্য প্রজনন কেন্দ্র। তাই এই মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্য এবং পরিকাঠামোগত উন্নয়ন করে পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন এবং মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সেই মতো মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা বড় সাগরদিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories