Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গণেশপুজো করে কটাক্ষের শিকার সইফ-করিনা

ধর্ম যার যার উত্‍সব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই চিত্র বারবার দেখা গিয়েছে ভারতে। দুর্গাপুজো-দিওয়ালি হোক কিংবা ইদ-ক্রিস্টমাস, সাধারণ মানুষ থেকে সেলেবরা প্রত্যেকেই মেতে ওঠেন উত্‍সবে। গণেশ চতুর্থীতেও (Ganesh Chaturthi 2021) তার অন্যথা হয় না। প্রতিবছর মুম্বইয়ের একঝাঁক তারকার বাড়িতে ঘটা করে গণেশ পুজো হয়।

হাই-প্রোফাইল অতিথি তালিকাতেও থাকে চমক। তবে করোনা অতিমারিতে আয়োজনের কলেবর ছোট হলেও নিতান্ত ঘরোয়াভাবেই পুজো করছেন তারকারা। সইফ-করিনার বাড়িতেও গণেশ চতুর্থী পালন হচ্ছে। আর সেই ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তুমুল কটাক্ষের শিকার নবাব-দম্পতি।

নিন্দুক-সমালোচকদের কথায়, ‘আরে মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ কেউ বা আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘নবাব হয়েও গণেশপুজো করছেন?’ আবার কারও বিদ্রুপ, ‘দেখুন, এবার মৌলবাদীরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া জারি করল বলে!’ তবে সমালোচনা করলেও নেটজনতার একাংশ আবার সইফ আলি খান (Saif Ali Khan) আর করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এই উদ্যোগকেই বাহবা দিয়েছেন।

করিনার শেয়ার করা ছবিতে দেখা গেল, করজোরে সইফ এবং তাঁর বড় ছেলে তৈমুর আলি খান গণেশবন্দনা করছেন। পাশেই ছোট্ট টিমকে পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী। তবে পরিবারের খুদে সদস্য অর্থাত্‍ তারকাদম্পতির ছোট ছেলে জেহকে দেখা গেল না।

প্রসঙ্গত, এর আগে গণেশপুজো করে কটাক্ষের শিকার হয়েছিলেন সইফ-কন্যা সারা আলি খান। এবার রোষানলে পড়লেন তারকা-দম্পতি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories